বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক ক্ষুদে শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মাজেদ আহমদ (১৩)। তিনি বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার ইমাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আন্তঃক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে বিদ্যালয়ের পাশের একটি পুকুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে নামে মাজেদ। একপর্যায়ে সাঁতারের সময় সে পানিতে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা। নিহত শিক্ষার্থীর বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews