মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার : হাইকোর্টের আদেশ খারিজ করলেন চেম্বার জজ আদালত

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই সংবাদ:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এর ফলে আগামী ৩০ অক্টোবর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিলের শুনানি শেষে এ নির্দেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে হাইকোর্টের স্থগিতাদেশের খবরে বিক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— “ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার?”, “হাইকোর্ট না ডাকসু?”, “ডাকসু ডাকসু”।

পরে চেম্বার জজ আদালতের আদেশে নির্বাচন নিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের খবর পেয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews