বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ভিপি নূরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণমানুষের শক্তি, ঐক্য ও ন্যায়ের দাবিকে সামনে তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব পংকজ কুমার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি তাজ উদ্দিন, সদস্য সচিব সোহেল আহমদ, মোহাম্মদ অলি আহমদ, সহ-সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, সিলেট জেলা, গণঅধিকার পরিষদের নেতা বিবেকানন্দ দাস (বিবেক)সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,

“আজকের কর্মসূচিতে আপনারা যে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের শক্তি, ঐক্য ও ন্যায়ের দাবিকে সবার সামনে তুলে ধরেছেন, তা সত্যিই অনন্য এবং প্রশংসনীয়। আপনাদের দৃঢ় অবস্থান, ধৈর্য ও সাহস আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। আপনারা প্রমাণ করেছেন—গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে কোনো বাধা-বিপত্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও বলেন,

“আমরা বিশ্বাস করি, জনগণের শক্তি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে জয়ী হবে। আমরা ভিপি নূরের দ্রুত সুস্থতা এবং আহত সকলের আরোগ্য কামনা করছি। পাশাপাশি এই বর্বরোচিত হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার দাবি করছি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews