বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

চারখাই ইউনিয়নের মেঘার খালের উপর ব্রীজ নির্মাণের দাবি—উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

বিবৃতি দিয়েছেন-

বাশিস, বিয়ানীবাজার শাখার সভাপতি আব্দুদ দাইয়ান

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদাখালের দক্ষিণে প্রবাহিত মেঘার খালের উপর একটি ব্রীজ নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বাগবাড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে, বিদ্যালয়ের চলাচলের রাস্তার সঙ্গে দেউল গ্রামকে সংযুক্ত করে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ হলে বহু গ্রামের মানুষের যোগাযোগ সহজতর হবে।

ব্রীজটি নির্মিত হলে ৪নং শেওলা ইউনিয়নের শ্বালেশ্বর, ঘড়ুয়া ও চারাবই এবং ২নং চারখাই ইউনিয়নের দেউল ও বাগবাড়ি গ্রামের মানুষ দ্রুত ও স্বল্প খরচে সিলেট-বিয়ানীবাজার মহাসড়ক ব্যবহার করে জেলা সদর ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বর্তমানে মেঘার খালের উপর কোনো ব্রীজ না থাকায় স্থানীয়দের যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—দেউল গ্রাম থেকে প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থী প্রতিদিন এ খাল পাড়ি দিয়ে বাগবাড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। ছোট খেয়া নৌকায় একসাথে অনেক শিক্ষার্থী ওঠার চেষ্টা করলে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে; বর্ষাকালে ভয় পেয়ে অনেকে বিদ্যালয়ে যেতে সাহস পায় না, ফলে পড়াশোনার ক্ষতি হয়। একইভাবে দেউল গ্রামের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফিজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও নিয়মিত এই দুর্ভোগে পড়েন।

কোমলমতি শিক্ষার্থীদের জীবনঝুঁকি, শিক্ষা ব্যাহত হওয়া এবং স্থানীয় জনদুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে মেঘার খালের উপর ব্রীজ নির্মাণের প্রকল্প গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুদ দাইয়ান।

তিনি তার ফেসবুক টাইমলাইনে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, এ ব্রীজটি নির্মিত হলে শ্বালেশ্বর, ঘড়ুয়া, চারাবই, দেউল এবং বাগবাড়ি গ্রামের মানুষ উপকৃত হবেন এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews