বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনেই শহীদদের প্রতি শ্রদ্ধা: বিয়ানীবাজারে ডিসি সারওয়ার আলমের কবর জিয়ারত

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন,

“গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

তিনি আরও আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাঁদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews