শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
“আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির

অপসারণ: বিয়ানীবাজারের উপজেলা চেয়ারম্যান ও মেয়র

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হককে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ-২০২৪ এর ৩২ ধারা প্রয়োগ করে মেয়রগণকে স্বপদ থেকে অপসারণ করা হয়। বিয়ানীবাজার পৌরসভার মেয়রের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে অপসারণকৃত চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়।

গত শুক্রবার ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হক দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে তারা আওয়ামীলীগের নেতা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews