শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব

দল পুনর্গঠনে বিএনপির উদ্যোগ: আরও ৬৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

দল পুনর্গঠন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের আরও ৬৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত এবং সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেওয়া পূর্বের শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর ফলে তারা দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদে পুনর্বহাল হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, লালমনিরহাট, কুমিল্লা, নওগাঁ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও ময়মনসিংহ—এসব জেলার বিভিন্ন পর্যায়ের মোট ৬৫ নেতা পুনর্বহাল হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল ও কৃষকদলের একাধিক সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার সব পর্যায়ের পদও পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিএনপি কয়েকশ নেতাকর্মীর বহিষ্কারাদেশ বাতিল করেছে। সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে এবং সারাদেশে দলের ভিত্তি মজবুত করতে এই ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দলীয় উচ্চপর্যায়ের নেতারা জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews