শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

ডিসি-ইউএনওর কাঁধে তিন শতাধিক কমিটির ভার

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
দেশের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শুধু প্রশাসনের প্রধানই নন, বিভিন্ন সরকারি কমিটিরও প্রধান বা সদস্য সচিব। একেক ইউএনওর অধীনে গড়ে ১৫০টির বেশি এবং একেক ডিসির অধীনে প্রায় ৩০০–৪০০ কমিটি রয়েছে। তবে জেলা বা উপজেলা প্রশাসনের কাছে এসব কমিটির সঠিক সংখ্যা বা পূর্ণাঙ্গ তালিকা নেই।

নতুন করে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। কর্মকর্তাদের প্রশ্ন—আর কত কমিটির দায়িত্ব পালন করতে হবে? সীমিত জনবল দিয়ে প্রতিদিন অসংখ্য সভা ও দায়িত্ব সামলাতে তাদের হিমশিম খেতে হয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ডিসি-ইউএনওদের দায়িত্ব পালনে জনগণের আস্থা থাকায় সরকার তাদের ওপরই এসব দায়িত্ব চাপায়। দুর্নীতি পুরোপুরি রোধ না হলেও নিয়ন্ত্রণে থাকে বলে সাধারণ মানুষও এ ব্যবস্থাকে গ্রহণ করে।

সরকারি নীতিমালা অনুযায়ী এসব কমিটির পরিধি বিশাল। আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, চোরাচালান নিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, হাটবাজার ইজারা, মুক্তিযোদ্ধা কল্যাণ, সামাজিক নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, আশ্রয়ণ প্রকল্প, পুষ্টি সমন্বয়, শিশুশ্রম পরিবীক্ষণ— এমন শতাধিক খাতেই রয়েছে আলাদা কমিটি।

অনেক কমিটির সভা নিয়মিত হলেও কিছু কমিটির কার্যক্রম ঘটনাভিত্তিক। সরকারি কাজের বাইরে এ দায়িত্বগুলোকে বাড়তি বোঝা মনে না করলেও কর্মকর্তারা স্বীকার করছেন—মাত্র পাঁচ-ছয়জন সহকর্মী নিয়ে এত কমিটি চালানো কঠিন।

সাবেক জেলা প্রশাসকদের ভাষায়, “আমরা চাকরি নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। ২৪ ঘণ্টা ব্যস্ত থাকতে হয়। অতিরিক্ত দায়িত্ব থাকলেও তা পালনের জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews