শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী পালন: স্মরণ, প্রতিবাদ ও বিচারের প্রত্যাশা

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজার প্রেসক্লাব গভীর শ্রদ্ধা ও শোকের আবহে পালন করেছে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে (১৯ জুলাই) সিলেট শহরের বন্দরবাজারে বর্বরোচিত পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান তুরাব। রাষ্ট্রীয় নিপীড়নের সেই কালো দিন স্মরণ করে এ বছর ১৯ জুলাই (শনিবার) বাদ জোহর তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও প্রতিবাদ র‌্যালির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি প্রতিবাদী র‌্যালি বের হয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন— সাবেক সভাপতি ও শিক্ষাবিদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, এম এ ওমর, আমিনুল হক দিলু, মিছবাহ উদ্দিন, আলম শাওন, ছরওয়ার খান, রুহেল আহমদ, অজয় বর্মণ, শরিফ উদ্দিন, ছালেহ আহমদ, হাসান আহমদ, সুয়েব আহমদ, আরফান আলিফ, হাফিজুর রহমান তামিম, আব্দুল করিমসহ আরও অনেকে।

বক্তারা শহীদ সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তাঁরা বলেন, জুলাই আন্দোলনে নিহত তুরাবসহ সকল সাংবাদিক হত্যার পেছনে রাষ্ট্রীয় নির্লজ্জ ফ্যাসিবাদের ছায়া আছে। এই হত্যাগুলোর বিচার না হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা চিরতরে স্তব্ধ হয়ে যাবে।

বক্তারা শহীদ তুরাবের রক্তের ঋণ শোধ করতে আইনি ও সামাজিক পর্যায়ে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান। তাঁরা তুরাবের মৃত্যুবার্ষিকীকে সাংবাদিক নির্যাতনবিরোধী দিবস হিসেবে পালনের দাবিও তোলেন।

এর আগে, গত ১০ জুলাই শহীদ তুরাবের গ্রামের বাড়ি ফতেহপুরে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন।

শহীদ তুরাব বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের সুযোগ্য সন্তান ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews