বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক সাব্বির ফয়েজ

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হলেন জেলা জজ মো. সাব্বির ফয়েজ। তাকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে বদলি করে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

গত ২৫ অক্টোবর ২০২৪ এই নিয়োগ আদেশ জারি করা হয়। এর আগে বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছিলেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন)। ওই পদেও তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।

জেলা জজ সাব্বির ফয়েজ’র গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামে। তার পিতা হাজি মো: ফয়জুর রহমান ছিলেন রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার। তার দাদা মুন্সী ফরমুজ আলীও (এল.এম.এফ) রেলওয়ে বিভাগে চাকুরী করতেন। চাকুরী শেষে তিনি বিয়ানীবাজারে ‘মুন্সী ফার্মেসী’র ব্যবসা শুরু করেন। বর্তমানে তাঁর চাচা আজিজুর রহমান এই ফার্মেসির পরিচালক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews