মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বিটিএ

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো-
১. মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণসহ শিক্ষাক্ষেত্রে সকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ করা।

২. বিদ্যমান শিক্ষা কারিকুলামের পরিবর্তে যুগোপযোগী, আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষা কারিকুলাম প্রবর্তন করা।

৩. সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিসা ভাতা প্রদান করা।

৪. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের ‘প্রধান শিক্ষক’ -এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে ও সহকারী শিক্ষক-এর ১০ম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষক-এর উচ্চতর স্কেল প্রদান করা।

৫. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালু করা।

৬. সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা।

৭. শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীতকরণ।

৮. পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষাপ্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা।

৯. শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ এর দ্রুত বাস্তবায়ন করা।

১০. ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা।

১১. স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করা।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া লিখিত বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য এখন পাহাড়সম। এ বৈষম্য দূরীকরণের জন্য সমিতির ব্যানারে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে আসছেন।

বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা প্রাপ্তির পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কাটা হচ্ছে। পূর্বে সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক-এর বেতন স্কেল একই থাকলেও বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক (৭ম গ্রেড) সরকারি স্কুলের প্রধান শিক্ষকের(৬ষ্ঠ গ্রেড) চেয়ে এক ধাপ নিচে পেয়ে থাকেন।

সরকারি স্কুলের প্রধান শিক্ষক ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ৭ম গ্রেডে ২৯ হাজার টাকা এবং এন্ট্রি লেভেলে সরকারি স্কুলের সহকারী শিক্ষক ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা ও বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক ১১তম গ্রেডে ১২ হাজারে ৫০০ টাকা পেয়ে থাকেন। তা ছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিধান না থাকায় উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। নানা কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভূক্ত হতে পারেনি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বদলির কোন সুযোগ না থাকায় অনেকেই দূর-দূরান্তে শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা-মাসহ পরিবার-পরিজন মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর করা হলেও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা এখনো ৬০ বছরই রয়ে গেছে। শিক্ষাপ্রশাসনের কোনো স্তরেই এমপিওভুক্ত শিক্ষকদের পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি। জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা বলা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews