রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

অন্তবর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমি সকল দায়-দায়িত্ব নিচ্ছি। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

দেশের চলমান পরিস্থিতিতে আজ সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

জেনারেল ওয়াকার-উজ-জামান, সব হত্যা ও অন্যায়ের বিচার হবে। সব দাবি পূরণ করা হবে, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। সংঘাত ও অরাজকতায় আর কিছু অর্জন সম্ভব হবে না। সে পর্যন্ত সহিংসতা পরিহার করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছিল।

তিনি বলেন, সবাই মিলে সব সমস্যার সমাধান করবো। পরিস্থিতি শান্ত হয়ে গেলে কারফিউ, গোলাগুলির প্রয়োজন নেই। বর্তমান সংকট নিরসনে সব দলের নেতৃবৃন্দের সঙ্গে সেনা সদর দফতরে আলোচনা করেছেন বলেও জানান সেনাপ্রধান।

কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews