1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

জিয়া উদ্যানে চিরনিদ্রায় খালেদা জিয়া: রাষ্ট্রীয় ও গণমানুষের শ্রদ্ধায় শেষ বিদায়

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ক্যাপশন: স্মরণকালের বৃহৎ জানাযায় হলো শেষ বিদায়

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তাঁকে সেখানে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা পর্যন্ত মানুষের ঢল নামে। যে যেখানে পেরেছেন, সেখান থেকেই জানাজায় অংশ নেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিজীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারও কাছে আম্মার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন—আমি পরিশোধ করবো। কেউ যদি তাঁর আচরণ বা কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”

এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে বেগম খালেদা জিয়া আজ চিরনিদ্রায় শায়িত হলেন তাঁর প্রিয় সহধর্মিণীর পাশে—রাষ্ট্র ও জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট