1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে ইউএনও উম্মে হাবিবা মজুমদারের শ্রদ্ধা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৪ সালের জুলাই–আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া বিয়ানীবাজারের সন্তানদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম পর্যায়ে তিনি পৌরশহরের ফতেহপুর এলাকায় পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন এবং শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরবর্তীতে ইউএনও উম্মে হাবিবা মজুমদার মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলামের এবং চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট