শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম মোহনা’র মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দম্পতির একটি সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। মোহনার বাবার দাবি, মেয়েকে খুন করা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews