শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এক কিশোরের ছুরিকাঘাতে অপর এক কিশোর নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সিয়াম আহমদ (১৫)। সে একই এলাকার কয়েছ আহমদের ছেলে। অভিযুক্ত তামিম আহমদ (১৪) নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই তামিম পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, দুই বন্ধু একসাথে চলাফেরা করতেন।

শুক্রবার বিকেলে আম খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তামিম ছুরি দিয়ে সিয়ামের বুকে আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, ছুরির আঘাতটি অত্যন্ত জোরালো ছিল এবং হৃদযন্ত্রের খুব কাছাকাছি গিয়ে লাগে, ফলে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews