1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি, কলামিস্ট ও সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, উভয় সংগঠনের সচিব বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার এক যৌথ বিবৃতিতে শিক্ষক সমাজসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহার আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সকলকে ঈদের চেতনাকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিতে শিক্ষক সমাজের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কল্যাণ ও অবসর সুবিধা বোর্ডের নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন নির্ধারিত সময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতির শেষে তাঁরা দেশব্যাপী ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট