1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ

বিয়ানীবাজারে কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের গণমিছিল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিয়ানীবাজারে গণমিছিল করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের আমীর হিসেবে দায়িত্বপালন করছেন।

শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই মাঠে এসে যুব ও ছাত্র সমাবেশে একত্রিত হয়। দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

মিছিলে ‘দাড়িপাল্লা—সেলিম উদ্দিন’ শ্লোগানে পুরো পৌরশহর মুখরিত হয়ে ওঠে। লাল-সবুজ টিশার্ট, দাড়িপাল্লা প্রতীকসংবলিত ব্যানার-ফেস্টুন এবং কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা জানান প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমীর কাজী জমির হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট