শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার আলীনগরস্থ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মুহিবুর রহমান চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনা করেন সুপ্রভা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এবং জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক ও লুৎফুর-নাহার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মুহিবুর রহমান চৌধুরীর মতো প্রবাসী শিক্ষানুরাগীদের অবদান আমাদের সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে এবং ঝরে পড়া রোধে সহায়ক হবে।”

উল্লেখ্য, মুহিবুর রহমান চৌধুরী ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে আসছেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক খেলা রাণী পাল, কয়সর রশিদ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আফতাব উদ্দিন, মহিলা সদস্য সাজেদা চৌধুরী, জাহানারা বেগম এবং অভিভাবক আবুল হোসেন চৌধুরী।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন ছালমা বেগম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews