শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনেই সিলেটের বিয়ানীবাজারে ঘটে গেছে উদ্বেগজনক এক ঘটনা। পৃথকভাবে তিনজন ছাত্রী নিখোঁজ হওয়ার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজদের মধ্যে একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার দিন কেন্দ্রে উপস্থিতই হননি। অন্যদিকে বাকি দুইজন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরেননি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে।

নিখোঁজ দাখিল পরীক্ষার্থী উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তার পরীক্ষা দেওয়ার কথা ছিল মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে। অপর এক ছাত্রী চরিয়া গ্রামের বাসিন্দা, যিনি দুবাগ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। তৃতীয়জন পৌর শহরের নয়াগ্রামের বাসিন্দা, তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন।

ঘটনার পরপরই শিক্ষার্থীদের স্বজনরা বিয়ানীবাজার থানায় পৃথকভাবে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, “নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের পৃথক টিম কাজ করছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি—এটি কোনো অপহরণের ঘটনা নয়। ধারণা করা হচ্ছে, তারা মানসিক কারণে স্বেচ্ছায় অন্যত্র চলে গেছে। দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”

ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরীক্ষা চলাকালীন এমন ঘটনা ভবিষ্যতে নিরাপত্তা ও মানসিক সহায়তা ব্যবস্থার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews