মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব?

বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজারে ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ মিলনমেলা স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক ও দিগন্ত টেলিভিশনের সাবেক প্রডিউসার দেলোয়ার হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুল ইসলাম এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মুহাম্মদ জয়নুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, নির্বাহী সদস্য এম এ ওমর, শিক্ষক তাজ উদ্দিন আহমদ এবং ম্যাপ টিভির ভিডিও এডিটর সাহেলা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজু, সংবাদকর্মী আলম শাওন, দর্পণ টেলিভিশনের সাদিক হোসেন এপলু, বাবুল আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করে। তারা ভবিষ্যতে আরও বৃহৎ ও অংশগ্রহণমূলক পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি শিক্ষাবিদ আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য বার্তা বয়ে আনে। এই পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির নয়, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভালো কাজে বিভক্তি নয়—এক প্ল্যাটফর্মে থেকে সম্মিলিত প্রয়াসই সাফল্যের চাবিকাঠি।

তিনি আরও বলেন, জীবনে এগিয়ে যেতে হলে উদ্যোগী হতে হবে—অপেক্ষা না করে কাজ শুরু করতে হবে। জয় বা পরাজয় নয়, প্রতিটি অভিজ্ঞতাই শিক্ষা। ঝুঁকি নেওয়ার মানসিকতা, আত্মউন্নয়ন, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং বড় স্বপ্ন দেখার মধ্য দিয়েই সফলতা অর্জন সম্ভব। দায়িত্ববোধ, ইতিবাচক চিন্তা ও অন্যদের থেকে শেখার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, ‘সময়চিত্র’ শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম। তাই সংশ্লিষ্ট সকলকে বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার করতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুল ইসলামকে ‘সময়চিত্র’ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষে, প্রধান অতিথি মহান আল্লাহর নিকট সকলের সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ‘সময়চিত্র’-এর উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews