শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক লাঞ্ছনা ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশে। পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারির মধ্যেই সংঘটিত এ হামলায় অধ্যক্ষসহ একাধিক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা কলেজে ঢুকে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়—এমনকি পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত নিষ্ক্রিয় ছিল।

ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় শিক্ষক সমাজে ক্ষোভ আরও তীব্র হয়েছে। লাঞ্ছিত শিক্ষকদের দাবি—চাঁদার চাপ ও প্রভাব বিস্তারের বিরোধিতা করাই ছিল তাদের ‘অপরাধ’। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা অভিযোগও তোলা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটেছে। কলেজে ওই সময় ২০২৪ খ্রিষ্টাব্দের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। ফলে পরীক্ষাকেন্দ্র বিবেচনায় কলেজ ও আশেপাশের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছিলেন প্রশাসন। এমনকি ডিগ্রি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কলেজে পুলিশ মোতায়েন ছিলো।

এ ঘটনায় শুধু একটি প্রতিষ্ঠান নয়, পুরো শিক্ষাব্যবস্থার নিরাপত্তা ও মর্যাদা প্রশ্নের মুখে পড়েছে। শিক্ষাঙ্গনে এমন সহিংসতা জাতির বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষক সমাজ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews