শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক ও নিয়োগ কমিটি গঠনের নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা সহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি ও নিয়োগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির স্থলে বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটি ও নিয়োগ কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়—

● সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ শেষ হলে বোর্ডের অনুমোদনক্রমে নতুন এডহক কমিটি বা নিয়োগ কমিটি দায়িত্ব নেবে।

● নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এডহক কমিটি সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবে।

● বোর্ড অনুমোদিত কমিটির সিদ্ধান্ত কার্যকর হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কমিটির নির্দেশনা মেনে চলবেন।

● আগামী ১লা ডিসেম্বর ২০২৫ থেকে সকল এডহক কমিটি বিলুপ্ত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৫ শাখা) সাইফুল এ ওয়াহেদ মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তাৎক্ষণিকভাবে নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews