শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

পুরান দুবাগের ক্যান্সার রোগীকে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের আর্থিক সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজার উপজেলার পুরান দুবাগ এলাকার এক দুঃস্থ ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য ৬৫,৫০৬ (পঁয়ষট্টি হাজার পাঁচ শত ছয়) টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার।

রোগীর বাড়িতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তাটি প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মানবিক নারী মিসেস শামিমা বেগম ও তাঁর পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী হাসিনা বেগম। এছাড়া রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদ, পিপি মোঃ নজরুল ইসলাম, পিপি ডাঃ আবু ইসহাক আজাদ, ভাইস প্রেসিডেন্ট ধলওয়ার হোসেন, ক্লাব ট্রেজারার মোঃ আলী আহমদ, ডাইরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান মোঃ জামিল হোসেন ও রোটারিয়ান সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ক্লাবের পক্ষ থেকে এমন সহানুভূতিশীল উদ্যোগের জন্য মিসেস শামিমা বেগম ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এই সহায়তা হয়তো একজন রোগীর জীবনযুদ্ধে সামান্য আলো হয়ে উঠতে পারে।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদ বলেন, আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত। ক্লাব বিশ্বাস করে, ‘সেবার মাধ্যমে সমাজে পরিবর্তন সম্ভব।’

এদিকে জানা গেছে, উক্ত ক্যান্সার রোগীর ক্যামোথেরাপি চলমান রয়েছে। ক্লাবের সেক্রেটারি ডা. আব্দুছ ছালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, উক্ত ক্যান্সার রোগীর ক্যামোথেরাপি চলমান রয়েছে। যদি কেউ আরও আর্থিক সহায়তা করতে চান, তবে সরাসরি ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews