1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

পরিবেশ রক্ষায় বিয়ানীবাজারে ৬ হাজার গাছের চারা বিতরণ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিস ও সামাজিক বনায়ন কেন্দ্রের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ছয় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউএনও বলেন, “সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচব। এই উদ্যোগ শিক্ষার্থীসহ সবার মাঝে পরিবেশ সচেতনতা বাড়াবে বলে আশা করছি।”

কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের উপকারভোগী কৃষক ও শিক্ষার্থীদের মাঝে কাঠাল, নিম, তাল, আম, জাম ও বেল জাতীয় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এদিকে, উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদ এবং মুড়িয়া ইউনিয়নের বসুন্ধরা জনকল্যাণ সংস্থা সক্রিয়ভাবে অংশ নেয়। সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান এবং বসুন্ধরা জনকল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমানের সমন্বয়ে বিয়ানীবাজার-সারপার সড়কের মাঝামাঝি স্থানে তাল গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।

মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন তাল গাছের চারা রোপণকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় এটি একটি চমৎকার ও কার্যকর উদ্যোগ। সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট