রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।’

তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে আমাদেরকেও একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই।’

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা বলেন, গণতন্ত্র সুরক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভোট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এতে বিয়ানীবাজারের ১০ ইউনিয়নসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের সর্বস্থরের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews