রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা ট্রাম্পের

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করা লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের নিয়ে তার কিছু করার নেই। তাদের তিনি ফেরত পাঠাবেনই।

ট্রাম্প বলেন, “অবৈধদের ফেরত পাঠানোর বিষয়টি কোনো পণ্যের মূল্যতালিকা নয়। এটি সত্যিই এমন কিছু নয়। আমাদের আসলে কিছু করার নেই। যখন কেউ খুন ও হত্যা করে, যখন মাদক সম্রাটরা দেশকে ধ্বংস করেছে, তখন তাদের সেসব (নিজ) দেশে ফেরত যেতে হবে। কারণ তারা আর এখানে থাকবে না।”

এদিকে ট্রাম্প লাখ লাখ মানুষকে ফেরত পাঠাতে চাইলেও বিষয়টি এত সহজে হবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্রের কোনো সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করতে চায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশাল এবং ব্যয়বহুল লজিস্টিকজনিত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষজ্ঞরা বলেছেন, ১০ লাখ মানুষকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে।

ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালানো হতো। ২০২১ সালে বাইডেন ক্ষমতায় আসার পর বিতর্কিত এই অভিযান বন্ধ করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে গত এক দশক ধরে বছরে ১ লাখের কম অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ওবামার সময় এটি বছরে ২ লাখ ৩০ হাজারে পৌঁছেছিল। সূত্র: বিবিসি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews