বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ৫ জন গ্রেফতার রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই?

নেপালে ‘জেন Z আন্দোলন’: ক্ষমতাচ্যুত অলি আবার প্রকাশ্যে

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
নেপালে তরুণপ্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ‘জেন Z আন্দোলন’-এর মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এক মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশ্যে এসেছেন। দীর্ঘদিন সেনাবাহিনীর নিরাপত্তায় গোপনে অবস্থান করার পর তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় দলীয় যুব সংগঠনের এক সভায় যোগ দেন।

সভায় অলি স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা ভাবছেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাব? আমরা পালাব না।” তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া সহিংসতা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আন্দোলনের সময় প্রশাসনকে কী নির্দেশনা তিনি দিয়েছিলেন—তার রেকর্ডিং প্রকাশ করারও আহ্বান জানান।

গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তরুণদের দুর্নীতি ও ইন্টারনেট সেন্সরশিপবিরোধী আন্দোলনের মুখে অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭৪ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হন। ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে, আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছিল।

অলির পদত্যাগের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়েছে। তিনি ইতোমধ্যে আন্দোলনের পটভূমি ও সহিংসতা তদন্তে একটি কমিশন গঠন করেছেন। আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নেপালের এই আন্দোলন মূলত নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার জাগরণ—যেখানে দুর্নীতি, কর্মসংস্থানের সংকট, নির্বাচনী জবাবদিহিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের মতো ইস্যু তরুণদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews