সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

জাতির উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনির বিজয়-ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ১২ দিনের সংঘর্ষ শেষে ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়ের বার্তা’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “ইহুদিবাদী সরকারের (ইসরায়েল) বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।”

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছিল ইসরায়েলকে রক্ষা করতে। “মার্কিন সরকার জানতো, যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন অবশ্যম্ভাবী। কিন্তু তাদের আগ্রাসন কিছুই অর্জন করতে পারেনি। বিজয়ী হয়েছে ইরান, এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি।”

তিনি আরও বলেন, “৯ কোটি ইরানি জাতি একতাবদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। তারা তাদের অটল মনোবল প্রমাণ করেছে। কেউ যদি আবারো আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালাতে আসে, তাকে চড়া মূল্য দিতে হবে।”

ইসরায়েলের অভ্যন্তরে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে আঘাত হানার কথাও উল্লেখ করেন খামেনি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন।

“ট্রাম্প বলেছেন, আমাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছেন—এটা মিথ্যা। তারা কিছুই অর্জন করতে পারেনি। কাতারের আল উদেইদ ঘাঁটির ওপর আমাদের হামলাকে তারা আড়াল করতে চায়। কিন্তু সময়ই সত্য প্রকাশ করবে।”

খামেনি দৃঢ় কণ্ঠে বলেন, “ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে। কিন্তু আত্মসমর্পণ কখনও হবে না। আমরা একটি সম্মানিত ও শক্তিশালী জাতি। আমরা তাদের মুখে চপেটাঘাত করেছি।”

ভাষণের শেষদিকে তিনি বলেন, “আমাদের সভ্যতা ইতিহাসের অংশ। আমাদের জনগণ বিজয়ী, এবং সেই সম্মান তাদের প্রাপ্য। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews