রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজারের পল্লী থেকে পুলিশ উদ্ধার করলো পোস্ট মাস্টারের লাশ

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার পল্লী থেকে পোস্ট মাস্টার মতিউর রহমান (৫৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করেছে। এতে নিহত মতিউর রহমান এর স্ত্রী বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

জানা যায়, গতকাল শুক্রবার বিকালে বিবিরাই কালী বাড়ির রমিজ উদ্দিনের মালিকানাধীন পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যান মতিউর। আজ শনিবার সকালে স্থানীয় এক শিশু ওই পুকুর পাড়ে কুচুর লতি তুলতে গিয়ে পুকুরের পানিতে এক ব্যক্তি মরদেহ দেখতে পায়। সে স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি জানালে লোকজন ছুটে এসে মরদেহটি দেখে থানা পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে।

পোস্টমাস্টার মতিউর রহমান বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের পূর্ব দেবারাই গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিলপারা ইউনিয়নের বিবিরাই গ্রামে আতিক মিয়ার মালিকানাধীন জঙ্গলঘেরা ঐ কালীবাড়িতে মতিউর রহমান দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews