রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘ বিনামূল্যে চিকিৎসা দিল তিন শতাধিক রোগীকে

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে দু’দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা দিল চক্ষু রোগীদের। এ চিকিৎসা সেবা কার্যক্রমে তিন শতাধিক চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বিয়ানীবাজার চক্ষু হাসপাতালের সহযোগিতায় গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে রোববার (৬ অক্টোবর) বিকাল ৪টায় দু’দিন ব্যাপী এ কর্মসূচির সমাপনী দিনের চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকরা সমাজের মুল চালিকাশক্তি। এই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করলে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে। উন্নয়ন-সংস্কার, সমাজসেবা সবক্ষেত্রে যুবকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

গেল শনিবার (৫ অক্টোবর) খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্ট্রার ডা: আবু ইসহাক আজাদ।

গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছালেখ হোসেন। সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, বিয়ানীবাজার চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহিম ইসলাম, কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য ছরওয়ার আলম, ব্যবসায়ী আলকাছ উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা সাহাব উদ্দিন রানা, হাবীবুর রহমান ও হাসান শাহরিয়ার, গভর্ণিং বডির চেয়ারম্যান মিলাদ মো. জয়নুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য ছিদ্দিকুর রহমান, মারুফ আহমদ, এবাদুল হক খোকন, শাহজাহান সিদ্দিক, সহ-সভাপতি আরাফাত হোসেন ও সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ এহসানুল কাদির, মোর্শেদ আহমদ সুভাষ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি ও নাজির হোসেন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ ও মনসুর আহমদ, , সমাজসেবা সম্পাদক আব্দুল হালীম কামরুল, স্বাস্থ্য সম্পাদক রাহাত হোসেন ও শাহজাহান আহমদ, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আমজাদ বিন হাসান, শ্রম সম্পাদক জহির উদ্দিন ও খায়রুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ হাসান ও জুবের আহমদ , সহায়ক কমিটির সদস্য লিজন আহমদ বাবলু প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews