1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ

বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ অক্টোবর (বুধবার) বিকেল ৫ টায় বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারে প্রধান সড়কে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমল পাল, সুলেমান আহমদ খান, হাফছা বেগম, ছফর উদ্দিন, আব্দুল ওয়াদুদ, রুহুল আমীন, দেবাংশু তালুকদার, দিপা বেগম, পূরবী রাণী কর, জাহেদা বেগম, আরমিন হোসেন, নিজাম উদ্দিন, আপ্তাব উদ্দিন, সালেহ আহমদ, নাজিম উদ্দিন আশিক প্রমুখ।

উল্লেখ্য, দেশব্যাপী ‘বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ’ ; বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিও সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভার ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকগণ সহকারীদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে অনতিবিলম্বে ১০ম গ্রেড প্রদান ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করার একদফা দাবী জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট