1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওসি’র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বনাম জনআস্থা: বিয়ানীবাজারের মানুষের প্রশ্ন পল্লবীর আলোচিত শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড: মাত্র ১৭ দিনে বিচার সম্পন্ন, নজির স্থাপন করল আদালত ছয় দফার প্রথম শহীদ, পঞ্চখণ্ডের গর্ব মনু মিয়া বিয়ানীবাজারে তিন মৃত্যু, অমীমাংসিত অসংখ্য প্রশ্ন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ : শুরু হবে অবসরভাতা কার্যক্রম তাওহীদা জান্নাতের মৃত্যুর ঘটনায় নতুন মোড়: দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার, তদন্ত চলমান

আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামে আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ২ টায় আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা ও দায়রা জজ ও শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মুহাম্মদ নিপু বলেন, ইসলামি প্রতিষ্ঠান আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি যেন এ প্রতিষ্ঠানের যে সুনাম আছে সে সুনাম যেন আগামিতেও অক্ষুন্ন থাকে। আর যাঁরা এ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দান করেন। আর আমাদের ছাত্রদেরকে যেন ধৈর্য ধারণ করে একটি সুষ্টু সুন্দর জীবন গড়ার শক্তি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও কলামিস্ট দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দাসউরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজমুল ইসলাম, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মাস্টার জিয়াউল ইসলাম, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ ।

সমাপনী বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান বলেন, এই কুরআনের উৎসব আবহ আবিষ্ট হোক সকলের মনে। সকলের সহযোগিতা চাই। জয় হোক, মুসলিম জাগরণের।

২০০৬ সাল থেকে চলমান আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ফলাফল বর্ণনা দিয়ে প্রতিষ্ঠানের বিবরণ তোলে ধরেন হাফিজ মৌলানা হোসাইন আহমদ। অত:পর অতিথিদের কাছ থেকে মেধাবীরা সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল মান্নান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট