রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স : ওসি অকিল উদ্দিন আহমদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ওসি অকিল উদ্দিন আহমদ বলেছেন, বিয়ানীবাজারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর হবে। ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি জনগনকে সাথে নিয়ে বিয়ানীবাজার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ এবং ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগীবাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং এবং জনসচেতনামুলক সভায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ এ বক্তব্য রাখেন।

ওসি অকিল উদ্দিন আহমদ আরও বলেন, গেল সরকার পতনের পর গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান স্বপন, আলী হাসান, এসআই আসাদুর রহমান, বিট অফিসার এসআই মোফাখখারুল ইসলাম, এস আই নাজমুল হক মামুন প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews