রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিয়ানীবাজার থানার ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কারো কাছে লুণ্ঠিত অস্ত্র থাকলে তা আগামী ৩০ আগস্টের মধ্যে ফেরত দিতে অনুরোধ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) পাঠানো এক বার্তায় তারা বলেছে, কারো কাছে এ ধরনের অস্ত্র রক্ষিত থাকলে আগামী ৩০ আগস্টের মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্য এক বার্তায় বিয়ানীবাজার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া ৭.৬২ চায়না রাইফেলের ০৮ (আট) রাউন্ড গুলি, ৭.৬২ চায়না রাইফেলের গুলির চার্জার ০১ টি, ১২ (বারো) বোর শটগান এর ০২ (দুই) রাউন্ড রাবার কার্তুজ অদ্য ২৭ আগস্ট রাত ৯:৪৫ ঘটিকায় বিয়ানীবাজার থানার মূল গেইটের দক্ষিণ পার্শ্বে ফুটপাতের উপর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় পুলিশ বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিমাবর্তের গরুর হাটের মাঠ হতে ১টি ৭.৬২৩৯ মিমি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।

সম্প্রকি ছাত্র আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘর্ষ ও প্রাণহনির ঘটনা ঘটে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিয়ানীবাজার থানায় হামলা, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ এবং থানার অস্ত্রাগারের তালা ভাঙ্গিয়া অস্ত্র গোল-বারুদ, ম্যাগজিন লুট হয়। এ সময় হারিয়ে যায় অনেক অস্ত্রশস্ত্র ও কাগজপত্র।

ওইসব অস্ত্র উদ্ধারেই তৎপরতা চালিয়ে বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব অকিল উদ্দিন আহম্মদ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের লোকজনদের সাথে মতবিনিময় কালে লুন্ঠিত সরঞ্জামাদি ৩০ আগস্ট এর মধ্যে ফেরত প্রদানকারীর বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews