রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজারে লুন্ঠিত ১টি ম্যাগজিন এবং চায়না ১২ রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার থানার লুন্ঠিত অস্ত্র গোলা-বারুদ, ম্যাগজিন সরঞ্জামাদির মধ্যে ১টি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি পাওয়া গিয়াছে।

২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় পুলিশ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইইউনিয়নের বৈরাগীবাজার এলাকার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিমাবর্তের গরুর বাজার মাঠ হতে খোয়া যাওয়া ১টি ৭.৬২৩৯ মিমি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের দিনে বিয়ানীবাজার থানার অস্ত্র গোলা-বারুদ, ম্যাগজিন সরঞ্জামাদির লুঠপাট হয়ে যায়।

পুলিশ সুপার সিলেট মহোদয়ের নির্দেশে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় কালে ঘোষণা দেন যে, আগামী ৩০ আগস্টের মধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, সুধী সমাজের লোকজন সহ যে কোন মাধ্যমে লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ ফেরত প্রদানকারীর বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু পরবর্তীতে কারো হেফাজতে লুন্ঠিত অস্ত্র পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘোষনার প্রেক্ষিতে লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews