শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

আওয়ামী লীগের যেসব নেতা ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়েছেন

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক : শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এই পর্যন্ত শেখ হাসিনার একজন উপদেষ্টা, শীর্ষ সাবেক দুজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বেশ কয়েকজন নেতা রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ রিমান্ডে আছেন, কোনো কোনো নেতাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

এখনও অনেক নেতা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন, যাদের অনেকের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যার অভিযোহে মামলা হয়েছে।

গত ১৪ অগাস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পরেরদিন ১৫ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ সরকারে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।

২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews