সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আজ ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনকল্যাণ সমিতির স্মারকলিপি 

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক/সিগারেট বিক্রি করলে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের আশপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন।

মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে বা করাতে পারবেন না। প্রয়োজনে সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাধারণ কিংবা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা আরও সম্প্রসারণ করতে পারবে।

নতুন বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু-কিশোরদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার লক্ষ্যেই এই সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews