রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

জঙ্গি হামলা হচ্ছে, সবাই ঘরে ফিরে যান-প্রেসবিজ্ঞপ্তি || সংঘর্ষ ও গুলিতে পুলিশসহ নিহত ৯৩ || সারাদেশে কারফিউ

  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ‘ছাত্রছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (৪ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এদিকে আগামীকাল সোমবার থেকে নির্বাহী আদেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বা কারফিউ দেওয়া হয়েছে।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে (১৯ জেলায়) ৯৩ জন নিহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধে। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। এ ছাড়া সংঘর্ষ চলাকালীন বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৭ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২৩ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ২ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, কুমিল্লায় ২ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ৫ জন, লক্ষ্মীপুরে ৮ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ১ জন, কক্সবাজারে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews