রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

কাল কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

আগামীকাল (২ আগস্ট ২০২৪) শুক্রবার বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যু বার্ষিকী।

এ মৃত্যু দিবস উপলক্ষে তাঁর স্বজনদের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বাড়িতে (জাফর মঞ্জিল) মরহুমের কবর জেয়ারত, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ষাট দশকের বিশিষ্ট কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ খ্রিস্টাব্দের ২২শে নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ২ আগস্ট ভোরে গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আকাদ্দস সিরাজুল ইসলামের জীবদ্দশায় নয়া দুনিয়া, নীরব নদী, পঞ্চবিংশতি, মাটির চেরাগ, সাবুর দুনিয়া, ‘বন্দী জীবনের কিছু কথা, কারাগার থেকে বেরিয়ে, চালচিত্র এবং রাক্ষুসে বন্যা এবং’ এ ৯টি গ্রন্থ প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ কালীন আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর পর তাঁর সমগ্র রচনা ২ খণ্ডে প্রকাশিত হয়। তাঁর ওপর একটি স্মারক গ্রন্থও প্রকাশিত হয়েছে। সম্পত্তি বিশিষ্ট নাগরী লিপি গবেষক মোস্তফা সেলিমের সম্পাদনায় সাপ্তাহিক মুক্তবাংলার প্রতিলিপি সংস্করণ বের করেছে ঢাকার স্বনামধন্য প্রকাশনি পাঠক সমাবেশ ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আকাদ্দস সিরাজুল ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের একটানা ২২ বছর (১৯৬৮-৯০) সাধারণ সম্পাদক এবং ৬ বছর (১৯৯০-৯৬) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews