রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গণপিটুনি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ছেলেধরা সন্দেহে আব্দুল মজিদ (২৫) নামে এক বু’দ্ধি প্রতিবন্ধী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (৭ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ওই যুবক জকিগঞ্জ উপজেলার দক্ষিণ বিপক বিরশ্রী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

তথ্যসূত্রমতে, রোববার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে ঘুরাঘুরি করছিলো আব্দুল মজিদ নামের ওই যুবক। এসময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্দেহ হয়। সন্দেহের একপর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এরপর ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় তাকে৷ খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। এরপর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।

গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন, এটা গুজব। মানুষ গুজব ছড়িয়েছে। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী। গোলাপগঞ্জ থানা এলাকায় এলোপাতাড়ি ঘুরাঘুরি করা অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক সে আটক হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের লোকজন তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে।

তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার সবাইকে গুজবে কান না দিতে অনুরোধ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews