1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন

বন্ধু কর্তৃক বন্ধু খুন: বিয়ানীবাজারে আইফোনের লোভে নির্মম হত্যাকাণ্ড

আব্দুল করিম
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আব্দুল করিম:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আইফোন ছিনতাইয়ের লোভে এক যুবককে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম ইমন আহমদ (২২)। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের বাসিন্দা ও মুতলিব মিয়ার ছেলে।

তিন দিন নিখোঁজ থাকার পর বুধবার (সকাল) বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাশে ডোবা থেকে ইমনের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলাম (২৩)-কে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল করিম মনাইরের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে এবং তার দেখানো স্থান থেকেই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ ধারণা করছে, ইমন আহমদ একটি দামী আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্যবহার করতেন। সেই ফোন দখল ও বিক্রির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ইউপি চেয়ারম্যান জানান, ইমন অত্যন্ত সহজ-সরল ও ভদ্র প্রকৃতির যুবক ছিলেন। তাঁর এমন নির্মম মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘাতক মরদেহ তিনদিন গোপন করে রেখেছিল, এমনকি এতে তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতাও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট