মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ০৬ মে ২০২৬ ইংরেজি, রাত ৯টায় সিলেট নগরীর দরগাগেইটস্থ বিয়ানীবাজারের গর্বের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল স্টার পেসিফিকের অন্যতম স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ফালাহ উদ্দিন আলী আহমদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের প্রতিনিধিত্ব করেন সমিতির সভাপতি, সিলেটের সাবেক সিভিল সার্জন ও বিশিষ্ট চিকিৎসক ডা. ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট জুবায়ের আহমদ খান এবং কোষাধ্যক্ষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী কবির আহমদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ প্রদান করেন বিয়ানীবাজার উপজেলার আরেক কৃতি সন্তান, সমিতির যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ফালাহ উদ্দিন আলী আহমদ আসন্ন সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের মধ্যে ব্যাংকার আব্দুল আহাদ, ব্যবসায়ী জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুদ দাইয়ান, ব্যবসায়ী আরিফ আহমদ প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews