1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার—মে দিবসের অঙ্গীকার অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে

বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন, “বর্তমান নতুন সরকার সবেমাত্র যাত্রা শুরু করেছে। বিগত ১৭ বছরের অভাব রাতারাতি পূরণ করা সম্ভব নয়। সরকারকে সময় দিন—পর্যায়ক্রমে বিদ্যালয়ের রাস্তা, মাঠ ভরাট, সীমানা প্রাচীর নির্মাণসহ মেঘাখালে ব্রিজ নির্মাণ ও নাপিত খাল খননের দাবিসহ উত্থাপিত সকল সমস্যার সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “বড় হতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। রাতে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। মোবাইল বর্তমান প্রজন্মের কাছে এক ধরনের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এর ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষায় অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথি আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রী মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ব্যাগ ও জুতা বিতরণের পাইলট কর্মসূচি চালু করেছেন এবং পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচির আওতায় আনা হবে।

আজ (১৩ মে) বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, শিক্ষাবিদ ও কলামিস্ট বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সেক্রেটারি ছরওয়ার হোসেন, বিএনপি নেতা ওহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, চারখাই বিএনপি নেতা ছাইদুর রহমান, সায়েক আহমেদ চৌধুরী প্রমুখ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আব্দুদ দাইয়ান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বাশিস সেক্রেটারি অসীম কান্তি তালুকদার, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আব্দুল হাকিম, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও শাহজাহান মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য নজমুল হুদা, বিএনপি নেতা ছাইদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রব আযাদ এবং শিক্ষার্থী ফৌজিয়া জাহান।

অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নুসরাত জাহান তোহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাসান মাহদী এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী পঞ্চমি বিশ্বাস।

এদিকে বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে সহযোগিতার অংশ হিসেবে আবুধাবি বিএনপির সভাপতি ও স্থানীয় বিদ্যোৎসাহী পরিবারের সদস্য এম এ কুদ্দুস মজনু বিদ্যালয়ের জন্য ৩ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট