রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় একযোগে এ ছুটি কার্যকর হবে।

তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি ২৪ মে থেকে শুরু হলেও ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থীর জন্য ২১ মে-ই হবে শেষ ক্লাস। ফলে অনেকেই টানা দীর্ঘ অবকাশে যাওয়ার সুযোগ পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে (রোববার) থেকে শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিসহ প্রায় ১৬ দিনের দীর্ঘ বিরতি মিলছে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট প্রায় ২১ থেকে ২৩ দিনের অবকাশ পাচ্ছে।

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্ট মাসেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকবে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষাপঞ্জিতে দীর্ঘ অবকাশ রাখা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews