বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
পবিত্র হজের প্রথম দিনে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের ঐতিহাসিক তাঁবুর শহর মিনা। সোমবার সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম।

শরিয়তের বিধান অনুযায়ী, রোববার রাত থেকেই লাখো হাজি মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় অবস্থানকালে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ইবাদত-বন্দেগিতে সময় অতিবাহিত করবেন।
এদিকে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মিনার বিভিন্ন তাঁবু পরিদর্শন করে বাংলাদেশি হাজিদের খোঁজখবর নিচ্ছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাজিদের মাঝে ৫ হাজার প্যাকেট উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা— ‘ওকুফে আরাফা’। এবারের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত্রিযাপন করবেন। পরদিন মিনায় ফিরে বড় জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।

এ বছর অনুমতিপত্র ছাড়া হজ পালন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সৌদি সরকার। প্রত্যেক হাজির জন্য ‘নুসুক’ কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে এবং মিনার পথে বিভিন্ন স্থানে কড়া তল্লাশি চালানো হচ্ছে।

তীব্র গরমের কারণে সৌদি প্রশাসন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাজিদের তাঁবুর ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ছাতা ব্যবহার, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বেশি বেশি পানি ও তরল খাবার গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তায়ালা সকল হাজির হজ কবুল করুন এবং মুসলিম উম্মাহর জীবনে শান্তি, ঐক্য ও রহমত নাজিল করুন। আমিন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews