শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

অপবাদে অপমান, তারপর প্রতিবাদ—বিয়ানীবাজারে প্রবাসী ইস্যুতে তোলপাড়

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারে এক প্রবাসীকে হেনস্তার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের মধ্যবাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে একজন রেমিট্যান্সযোদ্ধাকে অপমানের ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে বিক্ষোভকারীরা শহরে প্রতিবাদ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, এডভোকেট মো. আমান উদ্দিন, ব্যবসায়ী আতিকুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেনসহ অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাব উদ্দিন (৫০) গণঅধিকার পরিষদের জনসভায় অংশ নিয়ে নিজের মোবাইল হারিয়ে ফেলেন। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধমক দিলে উল্টো তাকে ঘিরে ধরে বহিরাগত কিছু ব্যক্তি। পরিস্থিতি উত্তপ্ত হলে সাহাব উদ্দিন আত্মরক্ষার্থে সরে গেলে জনতা তাকে ধাওয়া করে পুলিশের কাছে তুলে দেয়।

পুলিশ প্রাথমিক তদন্তে প্রবাসীকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেয়। তবে ঘটনাস্থল থেকে তার মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে যায়।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আইডি থেকে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যা তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ‘অতি নিন্দনীয়’ বলে মন্তব্য করেন।তিনি বলেন, “ ভিউয়ের আশায় কেউ যেন মানুষের চরিত্র নিয়ে খেলা না করে।”

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই হাবীব বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে প্রবাসীকে হেনস্তা করা হয়েছিল। তদন্ত শেষে আমরা তাকে নির্দোষ ঘোষণা করে ছতদন্ত শেষে আমরা তাকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দিয়েছি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews