1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

বিতর্ক পিছু ছাড়ছে না আমির হামজার : ক্ষমা চেয়ে কোরআনে ফেরার অঙ্গীকার

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মাওলানা মুফতি আমির হামজা সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন, এসব বক্তব্যের ফলে তার পরিবারকেও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মা-বাবাকে গালিগালাজ করছে মানুষ। আমাকে গালি দিন, কিন্তু মা-বাবাকেও কেন?” তিনি জানান, নমিনেশন পাওয়ার পর থেকেই সমালোচনার ঝড় অব্যাহত।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে আমির হামজা ব্যাখ্যা দেন, “সলিমুল্লাহ মুসলিম হলের বদলে ভুলবশত মুহসিন হলের নাম উল্লেখ করেছি। এটি ইচ্ছাকৃত ছিল না, মুখ ফসকে গেছে। এজন্য আমি ক্ষমা চাইছি।”

তিনি আরও বলেন, “আমি ইচ্ছা করেই কোনো বিতর্কিত বক্তব্য দেইনি। মনের অজান্তে কথা বেরিয়েছে। যারা কষ্ট পেয়েছেন, তারা আমাকে ক্ষমা করবেন।”

দলীয় দায়িত্বশীলরা তাকে সতর্ক করেছেন যাতে ভবিষ্যতে বিতর্কিত মন্তব্য না করেন। আমির হামজা ঘোষণা করেন, “এখন থেকে শুধু কোরআনের আয়াত ও তাফসির নিয়েই আলোচনা করব, আর রাজনৈতিক বা বিতর্কিত বিষয় থেকে দূরে থাকব।”

এর আগে তার কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে দেশের বিভিন্ন অংশে সমালোচনা হয়েছে এবং বহুবার ক্ষমাও চেয়েছেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট