রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

আজ ২৬ জুন ২০২৫ থেকে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮১ হাজার।

এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিমে প্রায় ৮৬ হাজার এবং কারিগরিতে ১ লাখ ৯ হাজারের বেশি।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি রক্ষায়। দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।

পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক, কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের ভেতরে ও আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধনের ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেডিক্যাল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে, যাতে কেন্দ্রের সামনে কোনো জটলা না হয়।

প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বোর্ডের একাধিক তদারকি দল মাঠে থাকবে। সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্রের সঠিক সেট ও সংখ্যা যাচাই বাধ্যতামূলক। অব্যবহৃত প্রশ্নপত্র খোলা যাবে না, সিলগালা অবস্থায় তা ফেরত পাঠাতে হবে। উত্তরপত্র পরীক্ষা শেষে পুলিশি প্রহরায় পরীক্ষা কন্ট্রোলার অফিসে জমা দিতে হবে।

চলতি বছর ২৯৫টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে বোর্ডগুলো। এসব উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews