বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

ঈদে মিলবে নতুন টাকা: ১১টি ব্যাংকে শুরু হয়েছে বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ঈদুল আজহাকে সামনে রেখে আজ সোমবার (২ জুন) থেকে দেশের ১১টি নির্দিষ্ট ব্যাংকে শুরু হয়েছে নতুন টাকা বিতরণ কার্যক্রম। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

এই নতুন নোটগুলোতে উঠে এসেছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-এর চিত্র। এটি কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে চালু হওয়া নতুন সিরিজের অংশ, যা পর্যায়ক্রমে সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোটে চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইতোমধ্যেই প্রাথমিকভাবে এই তিন ধরনের নতুন নোটের বিতরণ শুরু হয়েছে। এছাড়াও মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখায় সীমিত পরিসরে গ্রাহকদের মাঝে এই নতুন টাকা বিনিময় করা হচ্ছে।

যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন শাখা থেকে নতুন টাকা বিতরণ করা হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও ব্যবহারের উপযোগী থাকবে।

অন্যদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য ১ হাজার, ৫০ এবং ২০ টাকার নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নমুনা নোট বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews